পুবের কলম ওয়েবডেস্ক: মণিপুরে গুলিতে প্রাণ গেল ৬০ বছর বয়সী এক মহিলা-সহ চার জনের। সোমবার ঘটনাটি ঘটেছে মণিপুরের চুরাচাঁদপুর জেলার মংজাং গ্রামের কাছে। দুপুর ২টো নাগাদ একটি গাড়ির উপরে হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় বলে দাবি পুলিশের।
কোনও সংগঠন এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার হয়নি।আরও পড়ুন:
গত দু'বছর ধরে কুকি ও মেইতেই সংঘর্ষের জেরে উত্তপ্ত মণিপুর।
সরকারি হিসেবে অনুযায়ী, ঘরছাড়া প্রায় ৬০ হাজার মানুষ। চলতি বছরের শুরুতে নতুন করে অশান্তি হওয়ায় ফেব্রুয়ারি মাস থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।আরও পড়ুন:
এই সংঘর্ষের আবহে সোমবার রাস্তার উপর চার জনকে গুলি করে অজ্ঞাতপরিচয় আততায়ী। এই ঘটনার সঙ্গে কুকি ও মেইতেই সংঘর্ষের কোনও সংযোগ আছে কি না সে ব্যাপারেও খতিয়ে দেখছে পুলিশ।