পুবের কলম, ওয়েবডেস্ক: বিরাট সাফল্য পেয়েছে চন্দ্রযান-৩। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন 'সূর্যোদয়' হয়েছে ভারতের। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে গৌরব অর্জন করেছে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দিক থেকে ভারতই হল প্রথম দেশ। চন্দ্রযান-৩ এর সাফল্যের পর উজ্জীবিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

সফলভাবে ল্যান্ডার বিক্রমের অবতরণের সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল গোটা দেশ। আন্তর্জাতিক স্তরেও সুনাম অর্জন এবং প্রশংসা কুড়িয়েছে ভারত। এবার ইসরোর এই কৃতিত্বকে কুর্নিশ জানালো গুগল। এনিয়ে বিশেষ ডুডল ও চন্দ্রযানের খুঁটিনাটি নিয়ে একটি বিশেষ পেজ তৈরি করেছে গুগল।