পুবের কলম, ওয়েবডেস্ক: চন্দ্রযান-৩ পেট থেকে বেরিয়েছে প্রজ্ঞান। চাঁদের মাটি ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে। এবার বিপদের সম্মুখীন চন্দ্রযান-৩ এর প্রজ্ঞান। ৩ মিটার এগিয়ে গিয়ে চন্দ্র পৃষ্ঠের বড় গর্তের সম্মুখীন হয়েছে বলে জানায় ইসরো। যা বিপদ স্ংকেত বলেই মণে করা হচ্ছে। সোমবার ইসরো সেই বিপদ স্ংকেতের ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুন:
Chandrayaan-3 Mission:
On August 27, 2023, the Rover came across a 4-meter diameter crater positioned 3 meters ahead of its location. The Rover was commanded to retrace the path.আরও পড়ুন:
It's now safely heading on a new path.#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/QfOmqDYvSF
আরও পড়ুন:
— ISRO (@isro) August 28, 2023
ইসরো তাঁদের টুইটারে (অধুনা এক্স) ছবিগুলি শেয়ার করে জানিয়েছেন, ‘২৭ আগস্ট, রোভারটি তার অবস্থান থেকে ৩ মিটার এগিয়ে গিয়ে একটি ৪ মিটার ব্যাসের গর্তের সম্মুখীন হয়। পরে রোভারকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলে নিরাপদ একটি নতুন পথে অনুসরণ করে এগিয়ে চলছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন ‘সূর্যোদয়’ হয়েছে ভারতের। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে ভারতের চন্দ্রযান-৩। সফলভাবে ল্যান্ডার বিক্রমের অবতরণের সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল গোটা দেশ। তবে প্রতীক্ষার অবসান ঘটেনি এখনও। সবে পূরণ হয়েছে একধাপ, বাকি রয়েছে আরও কয়েকটি ধাপ। কয়েকঘন্টা বিশ্রামের পর, বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ শুরু করেছে রোভার প্রজ্ঞান। আগামী ১৪ দিন গুটিগুটি পায়ে তথ্য জোগাড় করে বিক্রমকে দেবে প্রজ্ঞান। দেশবাসীর নজর এখন সেদিকেই।