পুবের কলম, ওয়েবডেস্ক: আন্দামান সাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। ক্রমশই শক্তি বাড়িয়ে বাংলাদেশের বরিশালের অভিমুখে ঘূর্ণিঝড় সিত্রাং। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশের বরিশালের তিনকোণা দ্বীপ সহ সন্দীপের মাঝখানে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৯০ কিলোমিটার বা তার বেশি।
ঝোড়ো হাওয়ার গতিবেগের তারতম্য ঘটতে পারে।আরও পড়ুন:
বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাবের ফলে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সুন্দরবন অঞ্চলে। এমনটাই রবিবার সাংবাদিক বৈঠক করে জানাল হল আবহাওয়া দফতর। সিত্রাংয়ের প্রভাব সুন্দরবনের উপকূলবর্তী এলাকা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে প্রভাব পড়বে।
রাজ্যে বাকি অংশ কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা। তবে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় বাড়ি-ঘর ভেঙে পড়ার সম্ভাবনা থেকে, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন:
হাওয়া অফিস সূত্রে খবর, সাইক্লোলে ঢেউয়ের উচ্চতা সর্বাধিক ১ মিটার পর্যন্ত হতে পারে। তবে এক্ষেত্রে ঢেউ এর উচ্চতা সর্বাধিক ৫/৬ মিটার পর্যন্ত হতে পারে।
উপকূলবর্তী অঞ্চলগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে হুগলি, সাগর আইল্যান্ড, বকখালিতে পর্যটক খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৩-২৫ অক্টোবর মৎস্যজীবীদে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিত্রাংয়ের সব থেকে বেশি প্রভাব থাকবে ২৩ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর দুপুর পর্যন্ত। তার পর থেকে এর প্রভাব কমতে থাকবে।আরও পড়ুন:
আজ উত্তর ২৪ পরগনা, মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ২৫ তারিখ ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা ও নদিয়ায়।