শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি: নাতির জন্যে শিশুশিক্ষা কেন্দ্র থেকে খাওয়ার নিয়ে ফেরার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে শক খেয়ে মৃত্যু হল এক মহিলার।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উওর কাঠুলিয়া এলাকা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।মৃত মহিলার নাম প্রমিলা রায়।
আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বাড়ি পার্শ্ববর্তী একটি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে নাতির খাওয়া নিয়ে ফিরছিলেন প্রমিলা রায়।
সেই মুহূর্তে গাছের সংস্পর্শে এসে দুটি তারের মধ্যে একটি তার রাস্তার পাশে ছিঁড়ে পড়ে থাকে।ফেরার সময় ছিড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।আরও পড়ুন:
ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ।মৃতদেহ তুলতে পুলিশকে বাধা দেওয়া হয়।
ঘটনাস্থলে বিদ্যুত দফতরের আধিকারিকরা আসলে তাদের ঘিরে চলে বিক্ষোভ।আরও পড়ুন:
ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত দেহ তুলতে দেহ হবে না বলে দাবি জানানো হয় পরিবারের তরফে।পরবর্তী পুলিশ প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে বসে আলোচনার আশ্বাস দেওয়া হয়।এরপর মৃতদেহ পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে।