পুবের কলম,ওয়েবডেস্ক: ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়, বা ইউএসটিএম-এর আচার্য মাহবুবুল হককে গ্রেফতারের তীব্র নিন্দা জানালেন গৌহাটি হাইকোর্টের বর্ষীয়না আইনজীবী তথা অসম সিভিন সোসাইটির সভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরি।
আরও পড়ুন:
তিনি বলেছেন, মাহবুবুল চোর ডাকাতি নন যে তাঁকে রাত দেড়টায় পুলিশ বাড়ি থেকে তুলে আনবে। মাহবুবুল হক রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তাঁর হাতে গড়া বিশ্ববিদ্যালয় ন্যাক-এর ‘এ’ গ্রেড পেয়েছে।
এমন একজন মানুষকে হেনস্থা করা হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ইশারায়, বলেন হাফিজ চৌধুরি।আরও পড়ুন:
এর পাশাপাশি হাফিজ চৌধুরির বক্তব্য, করিমগঞ্জে নিয়ে গিয়েও চরম হেনস্থা করা হয়েছে মাহবুবুল হককে। সন্ধ্যে ৬টা থেকে তাঁকে অদাালতে বসিয়ে রাখা হয়েছিল। একদল সরকারি আইনজীবী তাঁকে পুলিশের হেফাজতে পাঠানোর জন্য আদালতে আর্জি জানান।
পরে রাত ১২টার সময় হককে জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত।আরও পড়ুন:
শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম, সোমে তিনটি দুর্ঘটনা মৃত ২
আরও পড়ুন:
হাফিজ চৌধুরির অভিযোগ, মুখ্যমন্ত্রী যা করছেন, তাতে একটা সম্প্রদায়কে অপমান করা হচ্ছে। সেই সঙ্গেই তিনি বলেন, হকের পক্ষে তিনি আইনি লড়াই চালাবেন। অন্যদিকে, আদালতের নির্দেশে জেলেই ঠাঁই হয়েছে ইউএসটিএম-এর আচার্য মাহবুবুল হকের। শনিবার করিমগঞ্জ আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে পাঠায়। এই মামলায় ধৃত আরও পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
https://youtu.be/TgXbYCDOl_s
আরও পড়ুন: