পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হল জয়মাল্য বাগচীকে। গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি জয়মাল্য বাগচীকে বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছিল৷ সেই সুপারিশে সই করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু৷ উল্লেখ্য, ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টে বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। বিচারপতি হিসাবে বিগত ১৩ বছরে তিনি অসংখ্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন জয়মাল্য বাগচী৷