পুবের কলম, ওয়েবডেস্ক: স্পেশাল ‘সুবিধা’ ট্রেনের ভাড়া নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে মোদি সরকারকে কটাক্ষ করেন তিনি। মমতার প্রশ্ন, 'নামেই ‘সুবিধা’, ভাড়া বিমানের চেয়েও বেশি। সাধারণ মানুষ যাবেন কোথায়?
'আরও পড়ুন:
মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ লেখেন, ‘‘এটা অত্যন্ত দুঃখের বিষয় যে রেলে যাত্রীভাড়া অত্যধিক বৃদ্ধি পাচ্ছে। কখনও তা বিমানের ভাড়ার চেয়েও বেশি হয়ে যাচ্ছে! পর্যাপ্ত নিরাপত্তাও নেই। জরুরি পরিস্থিতিতে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?
ভাড়াবৃদ্ধি রোধ করার স্বার্থে তা কমাতে হবে। নিরাপত্তায় আরও জোর দিতে হবে।”Sad to find that railway passenger fares are steeply increasing and even in Suvidha trains the fares are sometimes higher than air fares!!
Where will common people go in case of emergencies?!আরও পড়ুন:
Fare hike must be curbed and reduced! And attention must be given to safety and…
আরও পড়ুন:
— Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2023
আরও পড়ুন:
সাম্প্রতিক কালে কয়েকটা বড় রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তাঁর বক্তব্য, তিনি রেলমন্ত্রী থাকার সময়ে দুর্ঘটনা রোধে একাধিক উপায় নিয়ে আলোচনা করেছিলেন, সেসব চালু করার কাজও এগোচ্ছিল। তবে এতদিন পরও সেসব না হওয়ার জেরেই বারবার দুর্ঘটনা ঘটছে।