আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ দেশজুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত হলেও ভাবা হচ্ছেনা লকডাউনের কথা। এমনটাই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
আজ শুক্রবার সকল রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এমনটাই ঈঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
এইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন রণকৌশল নির্ধারণের সময়ে মাথায় রাখতে হবে আর্থিক কর্মকাণ্ড যাতে কোনও ভাবেই বাধা না পায়।
দেখতে হবে সেই সিদ্ধান্ত যেন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব না ফেলে।আরও পড়ুন:
লকডাউনের থেকে কনটেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ আটকানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মোদি।
আরও পড়ুন:
এইদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন উৎসবের দিনগুলির কারণে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে কী ভাবে তা মোকাবিলা করার প্রশ্নে রাজ্য প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে তাও বিস্তারিত ভাবে বৈঠকে জানান তিনি।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গের পাশাপাশি সংক্রমণ বাড়ছে দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে।
আরও পড়ুন:
এইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন অনেক আক্রান্তরা হোম আইসোলেশনে থেকে সুস্থ হচ্ছেন। তাই টেলিমেডিসিনের ওপরেও বিশেষ গুরুত্ব দিতে হবে। যাতে চিকিৎসা পরিষেবা থেকে কেউ বঞ্চিত না হন।