পুবের কলম, ওয়েবডেস্ক: আফ্রিকার নামিবিয়া থেকে বিশেষ উড়ানে নিয়ে আসা চিতাদের ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জঙ্গলে। প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে সেই চিতাগুলিকে জঙ্গলে ছাড়া হয়েছিল। মোদি নিজে খাঁচা খুলে তাদের জঙ্গলে ছেড়ে দেন। আজ তাদের মধ্যে দুটি চিতা এই প্রথম শিকার করল।
শেষ ২৪ ঘণ্টায় এই ঘটনাটি ঘটেছে। শুভেচ্ছাবার্তা দিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আরও পড়ুন:
উল্লেখ্য, কুনো ন্যাশনাল পার্কে চিতাদুটিকে ছাড়ার সেগুলিকে পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য কোয়ারান্টাইন রাখা হয়েছিল। এর পর আজ দুটি চিতা এই প্রথম হরিণ শিকার করল।
Great news! Am told that after the mandatory quarantine, 2 cheetahs have been released to a bigger enclosure for further adaptation to the Kuno habitat. Others will be released soon. I’m also glad to know that all cheetahs are healthy, active and adjusting well. 🐆 pic.twitter.com/UeAGcs8YmJ
— Narendra Modi (@narendramodi) November 6, 2022
আরও পড়ুন:
মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, 'দু’টি পুরুষ চিতা সোমবার রাতে ওই নির্দিষ্ট এলাকার মধ্যে ছেড়ে দেওয়ার পর সেগুলি স্পটেড ডিয়ার বা হরিণ শিকার করে৷ দু’টি সোমবার ভোরে হরিণ শিকার করেছে বলে খবর৷ যে চিতা দু’টি শিকার করেছে, সেগুলির নাম ফ্রেডি ও এল্টন৷
আরও পড়ুন:
সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে ভারতে আসার পর নভেম্বরের ৫ তারিখে এটিকে বড় নির্দিষ্ট এলাকায় ছেড়ে দেওয়া হয়৷
আরও পড়ুন:
মোদি একটি ভিডিও ট্যুইট করে লেখেন, ‘অসাধারণ খবর৷ বাধত্যামূলক কোয়ারান্টাইন পর দু’টি চিতাকে বড় ঘেরা এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে৷ কুনো জাতীয় উদ্যানের পরিবেশের সঙ্গে মিলিয়ে-মিশিয়ে নিতেই এই ব্যবস্থা করা হয়েছে৷ গত সেপ্টেম্বর মাসে ভারতে মোট আটটি চিতাকে নিয়ে আসা হয়৷ এদের মধ্যে পাঁচটি ছিল মহিলা ও তিনটি পুরুষ৷ এদের আনুমানিক বয়স ৩০ থেকে ৬৬ মাসের মধ্যে৷
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিনে আফ্রিকার নামিবিয়া থেকে আসা মোট আটটি চিতাকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার MI 17-এ উড়িয়ে নিয়ে আসা হয় ভারতে। দীর্ঘ ৭০ বছর পরে দক্ষিণ নামিবিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতে আসে বিরল ও লুপ্তপ্রায় চিতা। প্রধানমন্ত্রী নিজেই চিতাগুলির খাঁচার দরজা খুলে দিয়ে তাদের মুক্ত পরিবেশে ছেড়ে দেন। নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে রয়েছে ৫টি নারী এবং ৩টি পুরুষ।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের শিওপুরে কুনো ন্যাশনাল পার্কে ৩টি চিতাকে কোয়ারান্টাইন সেন্টারে ছেড়ে হয়েছে। ৭০ বছর পরে ভারতের মাটিতে পদাপর্ণ করল এই বিরল ৮টি চিতা