পুবের কলম, ওয়েবডেস্ক: গরম পড়তে না পড়তেই তীব্র দাবদাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এবছর গরম এতটাই মারাত্মক আকার নেবে যা কয়েক দশকের রেকর্ড ভেঙে দিতে পারে। আগামী তিন মাসের মধ্যেই তীব্র দাবদাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবার জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
মঙ্গলবার উচ্চপর্যায়ে বৈঠক শেষে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। প্রধামন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে, মরশুম ভবনকে আবহাওয়ার পূর্বাভাস তৈরি রাখতে হবে। হাসপাতালগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা তৈরি তাও সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দাবানল রুখতেও সমস্ত পরিষেবা তৈরি রাখতে হবে।
এই তীব্র দাহদহ মোকাবিলায় বিশেষ করে স্কুলগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে। শুধু স্কুল নয়, বিভিন্ন বাস স্টপেজ, রেল স্টেশন-সহ বিভিন্ন জনবহুল এলাকায় এধরনের লিফলেট বিলি করতে হবে। বাঁধ ও জলাধারগুলিতে কতটা জল রয়েছে সেদিকে নিয়মিত নজর রাখতে হবে। মজুত থাকা শস্য নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।