পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৪ সালের মধ্যেই সব রাজ্যে জাতীয় তদন্ত সংস্থার কার্যালয় (এনআইএ দফতর) থাকবে, এমনটাই ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রায়পুরের অটল নগরে এনআইএ-এর রায়পুর শাখার কার্যালয় উদ্বোধন করতে গিয়ে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
শাহ বলেন, সরকার ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে সমস্ত রাজ্যে অফিস সহ একটি ফেডারেল অপরাধ তদন্ত সংস্থা চায়। ২০২৪ সালের মে মাসের আগেই প্রতিটি রাজ্যে একটি করে এনআইএ-এর কার্যালয় তৈরি হবে।
আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এনআইএ এখন একটি প্রধান তদন্তকারী সংস্থা হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
মাঝখানে সাময়িকভাবে কিছুটা ব্যর্থ হলেও এনআইএ তার লক্ষ্যপূরণে সক্ষ্মম হয়েছে। অমিত শাহ বলেন, আন্তঃরাজ্য সীমান্তে ঘটে চলা অপরাধগুলি সম্মিলিতভাবে রাজ্য ও কেন্দ্রকে একযোগে মোকাবিলা করতে হবে। ২০১৯ সালে ৫৭ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে জম্মু-কাশ্মীরে। আমরা ইতিমধ্যেই সেই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি যেগুলি ভারতের বৃদ্ধিতে বাধা তৈরি করেছিল। স্বেচ্ছাসেবী সংস্থার অপব্যবহার বন্ধ করতে আমরা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট সংশোধন করেছি।আরও পড়ুন:
সন্ত্রাসবাদ এবং সম্পর্কিত অপরাধের জন্য মোদি সরকারের জিরো-টলারেন্স নীতি রয়েছে বলে দাবি করে শাহ বলেন, সন্ত্রাস দমনে তদন্তে আরও ভালো সমন্বয়ের জন্য এনআইএ তার বিদেশি প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করছে।