পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ প্রকাশিত হল ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। ৫৭ দিনের মাথায় ফল প্রকাশিত হল।

আগামী বছর এগিয়ে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করে দিয়েছে।

যেখানে ১৬ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা।

 

১৭ ফেব্রুয়ারি ভোকেশনাল বিষয়।

 

১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা।

 

২০ ফেব্রুয়ারি অর্থনীতি।

 

২১ ফেব্রুয়ারি হবে পদার্থবিদ্যা/পুষ্টিবিজ্ঞান/শিক্ষাবিজ্ঞান/অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষা।

 

২২ ফেব্রুয়ারি হবে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যাপ্লিকেশন/পরিবেশ বিজ্ঞান/স্বাস্থ্য ও শারীরশিক্ষা/সংগীত/ভিজুয়াল আর্ট বিষয়ের পরীক্ষা।

 

২৩ ফেব্রুয়ারি হবে কর্মাশিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং/দর্শন/সমাজবিদ্যা পরীক্ষা।

 

২৪ ফেব্রুয়ারি রয়েছে রসায়ন/সাংবাদিকতা/সংস্কৃত/পার্সি/আরবী/ফরাসি ভাষা বিষয়ে পরীক্ষা।

 

২৭ ফেব্রুয়ারি অঙ্ক/‌মনোবিজ্ঞান/অ্যানথ্রোপলজি/কৃষিবিদ্যা/ইতিহাস।

 

২৮ ফেব্রুয়ারি হবে জীববিজ্ঞান/বিজনেস স্টাডি/রাষ্ট্রবিজ্ঞান।

 

আর ২৯ ফেব্রুয়ারি হবে স্ট্যাটিসটিক্স/ভূগোল/কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন/হোম ম্যানেজমেন্ট পরীক্ষা।

 

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এছর পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ হল।

ফল প্রকাশের সময় সংসদ সভাপতি জানিয়েছেন, এবছর প্রথমবার মার্কশিট ও সার্টিফিকেটে থাকছে কিউ আর কোড। সেই কোডের মধ্যেই থাকছে পরীক্ষার্থীদের একাধিক তথ্য। অর্থাৎ কোড স্ক্যান করলেই সহজেই বেরিয়ে আসবে তথ্যগুলি।

পাশের হার বেশি ৯৫.৭৫ পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দশম কলকাতা।

উচ্চ মাধ্যমিকে শুভ্রাংশু সর্দার একক ভাবে প্রথম হয়েছে।  শুভ্রাংশু'র প্রাপ্ত নাম্বার ৪৯৬। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে দুজন।

  সুষমা খান পেয়েছেন ৪৯৫ নাম্বার, অপর জনের নাম আবু সামা আবুর প্রাপ্ত নাম্বার ৪৯৫। সুষমা বাঁকুড়া ও আবু সামা উত্তর দিনাজপুরের ছাত্র।  ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।

উর্দুতে প্রথম স্থান অর্জন করেছেন মহম্মদ আশান প্রাপ্ত নম্বর ৪৮৬। ক্যালকাটা মাদ্রাসার পড়ুয়া। নেপালির মধ্যে স্নেহা নেপাল।  ৫০০ মধ্যে ৪৬৫। কালিম্পং। সাঁওতালিতে প্রথম বিবেক সোরেন, বাঁকুড়া মৌসুমি টুডু, ঝাড়গ্রাম ও সরস্বতী বাসকে

চতুর্থ হয়েছে তিনজন। পঞ্চম হয়েছে পাঁচজন ষষ্ঠ হয়েছে ১২ জন। সপ্তম হয়েছে ১৪ জন।

প্রাপ্ত নাম্বার ৪৯০। সৃজা উপাধ্যায় যাদবপুর বিদ্যাপীঠ। কলকাতায় সপ্তম হয়েছে। ৪৯২ নম্বর  পঞ্চম হয়েছে ৫ জন ৪৯১ নম্বর পেয়ে ১২ জন হয়েছে ষষ্ঠ ৪৯০ নম্বর পেয়ে ১৪ জন হয়েছেন সপ্তম। ১১ জন হয়েছে অষ্টম তাদের মোট নাম্বার ৪৮৯। সায়ন প্রধান কলকাতা থেকে অষ্টম হয়েছে। স্কুলের নাম পাথ ফাইন্ডার যোধপুর পার্ক হাই স্কুল। নবম হয়েছে ১৮ জন ৪৮৮ পেয়েছে। অর্ঘ্য দাস নব নালন্দা  হাই স্কুল কলকাতা থেকে নবম হয়েছে। দশম হয়েছে ১৭ জন। মোট নম্বর ৪৮৭। সব মিলিয়ে মেধা তালিকা কলকাতায় আছে তিনজন। মেধাতালিকা ছাত্রী ৪১ এবং ছাত্র ৪৬ জন। এর মধ্যে আটজন মুসলিম।