এম এ হাকিম, বনগাঁ : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ২০২৪ সালের আগেই গোটা ভারতজুড়ে নাগরিকত্ব আইন কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার ঠাকুরনগরে তিনি দাবি করেন, বাংলায় সিএএ হবেই। কেউ আটকাতে পারবে না। তিনি আরও বলেন, কেন্দ্র ‘সিএএ’ কার্যকর করার জন্য বদ্ধপরিকর। দু’বছর মহামারী পরিস্থিতি, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা সহ একাধিক কারনে সিএএ করতে একটু বিলম্ব হচ্ছে।
আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি ২০২৪ সালের আগেই গোটা ভারতজুড়ে সিএএ কার্যকর হবেই।আরও পড়ুন:
কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া যেখানে যেখানে প্রযোজ্য সেখানে কার্যকর হবেই। এতে কেউ বাধা দিতে পারবে না। কারণ, এটা সংসদে বিল পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। এখন কোনও মুখ্যমন্ত্রী বলতে পারেন না যে, আমরা এটি লাগু করতে দেব না।
তেমনটা হলে তা সংবিধান বিরোধী মন্তব্য হবে। কারণ, এটা সংবিধান বিরোধী কথাবার্তা।’আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ‘সিএএ’ কার্যকর হতে দেবেন না বলে যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে শান্তুনু ঠাকুর বলেন, ‘ওনার অধিকারই নেই তো। ওনার যতটুকু অধিকার, যতটুকু দায়িত্ব, সেই দায়িত্ব পালনের বাইরে উনি যাবেন কী করে? উনি বলতেই পারেন না যে এটা কার্যকর হতে দেবেন না।’