পুবের কলম, ওয়েবডেস্ক: টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির অনুষ্ঠান থেকেই ফের কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই মমতা বলেন, একটি বড় প্রতিষ্ঠান চালাতে হলে ভুল হতে পারে। দোষ প্রমাণিত হলে, সাজা হবে। আইনত প্রমাণিত হলে অবশ্যই যে দোষী সে শাস্তি পাবে। কিন্ত ২১ শে জুলাই মহাসমাবেশের পর ২২শে জুলাই কেন? ঘটনা ঘটলে আপনি নিতেই পারেন, কিন্তু তাই বলে মধ্যরাতে কেন? ভোরে কেন? মমতা কেন্দ্রের প্রতি সরব হয়ে বলেন, ব্রিটিশরাও এত অত্যাচার করত না।
এত ত্রাস ছিল না। অনেক শিল্পপতিদের বাড়িতেও হানা চলছে। এজেন্সি দিয়ে অন্যদলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। এটা দেশের জন্য ভালো।আরও পড়ুন:
কেন্দ্রের দিকে হুঁশিয়ারি দিয়ে মমতার হুঙ্কার, ২০২৪ সালে বিজেপি আসবে না।
আরও পড়ুন:
মমতা আরও বলেন, মহারাষ্ট্র ভেঙে এবার ঝাড়খণ্ডের দিকে। এবার বাংলার দিকে নজর দিচ্ছে। এ দিন উত্তরপাড়ায় মেট্রোর কোচ কারখানার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাকে ভাঙতে গেলে আগে আসল সিংহের সঙ্গে লড়ো৷
আরও পড়ুন:
টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির অনুষ্ঠান থেকেই মমতা বলেন, দেশে বেকারত্ব বাড়ছে, বাংলায় কমছে।
দেশে বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে, রাজ্যে ৪৫ শতাংশ কমেছে। রাজ্যে কাজের সুযোগ অনেক বেড়েছে। তাই পড়ার জন্য বাইরে গেলেও নিজের রাজ্যের ফিরে আসার জন্য অনুরোধ জানান তিনি। মমতা আরও বলেন, সামাজিক মাধ্যমে অনেক কাজ হয়েছে। ৫২টি নতুন কলেজ তৈরি হয়েছে। ৪৩ টি সুপার স্পেসালিটি ক্লিনিক তৈরি হয়েছে।আরও পড়ুন:
বাম আমলে হিন্দ মোটরকে অনেক জমি দেওয়া হয়েছে। ৭০০ একর জমি খালি পড়ে আছে।
প্রয়োজন আইন অনুযায়ী অধিগ্রহণ করবে রাজ্য।আরও পড়ুন:
অণ্ডাল ইণ্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছে। দেউচা পাচামিতে কাজ শুরু হয়েছে। ১৫ লক্ষ কোটি বেশি বিনিয়োগ হয়েছে রাজ্যে।
আরও পড়ুন:
ফের জিএসটি নিয়ে কেন্দ্রকে তোপ। মুড়ি, দই, লস্যি, সবেতেই জিএসটি। তাহলে মরে গেলে কত টাকার জিএসটি দিতে হবে। এদিনের সংবাদমাধ্যমের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।