পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৪ সালে যক্ষ্মায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১ কোটি ২৩ মিলিয়নে নেমে এসেছে। যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কম বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আন্তর্জাতিক সংস্থাটি তাদের বার্ষিক টিবি রিপোর্টে জানিয়েছে, ২০২৩ সাল থেকে এই রোগে আক্রান্তের ঘটনা প্রায় ২ শতাংশ কমেছে। কোভিড-১৯ মহামারীর পর প্রথমবারের মতো যক্ষ্মা আক্রান্ত ও মৃত্যু কমার ঘটনা এটিই প্রথম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছর প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার বরাদ্দ ছিল যা ২০২৭ সালের মধ্যে ২২ বিলিয়ন ডলার বার্ষিক লক্ষ্যমাত্রা থেকে অনেক কম। হু প্রধান বলেন, বছরের পর বছর ধরে বিপর্যয়ের পরে বিশ্বব্যাপী যক্ষ্মায় আক্রান্ত হওয়ার সংখ্যা কমে যাওয়া, পরীক্ষা, চিকিৎসা, সামাজিক সুরক্ষা এবং গবেষণায় অগ্রগতি একটি বড় অর্জন। তবে এটিই চূড়ান্ত বিজয় নয়। অন্যদিকে, ডব্লুএইচওর যক্ষ্মা, এইচআইভি এবং সম্পর্কিত সংক্রমণ বিভাগের পরিচালক তেরেজা কাসায়েভা জানান, সহায়তা না পেলে সামনের বছরগুলোতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক দাতাদের তহবিল দীর্ঘমেয়াদী হ্রাসের ফলে ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে ২ মিলিয়ন অতিরিক্ত মৃত্যু এবং ১০ মিলিয়ন মানুষ টিবিতে অসুস্থ হয়ে পড়তে পারে।