পুবের কলম ওয়েব ডেস্ক: অর্থনৈতিক সংকটে পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে একগুচ্ছ নয়া নিয়ম-নীতি তৈরি করেছে শাহবাজ সরকার। মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ হয়েছে।
মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মরিয়ম বলেন, গুরুত্বপূর্ণ সফর ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ জ্বালানি কোটা ৪০ শতাংশ কমানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি বৈঠকগুলো ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে। সরকারি দফতরে মধ্যাহ্নভোজ, আপ্যায়ন ও নৈশভোজ আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। এ দিকে, বিদ্যুৎ সঞ্চয়ে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে সরকার। বলা হচ্ছে, তীব্র জ্বালানি সংকট ও রাষ্ট্রীয় করচ কমাতেই এই ব্যবস্থা। জ্বালানি সংকট মোকাবিলায় রাত ১০টার পর রাজধানী ইসলামাবাদে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য একটি পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। বুধবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পাক মন্ত্রী মরিয়ম বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি মোকাবিলায় জ্বালানি সংরক্ষণের পরিকল্পনা উপস্থাপন করেছে বিদ্যুৎ বিভাগ। অর্থ বিভাগও তাদের পরিকল্পনা পেশ করেছে। উল্লেখ্য, খাদ্য ও জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল পাকিস্তান। ক্রমবর্ধমান মূল্যের কারণে আমদানির ব্যয় বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে দুই দফায় বৃদ্ধির পর পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার প্রতি ২০৯.৮৬ রুপি। ডিজেল, লাইট ডিজেল ও কেরোসিনের লিটার প্রতি মূল্য যথাক্রমে ২০৪.১৫, ১৭৮.৩১ এবং ১৮১.৯৪ রুপি।রাত ১০টার পর বিয়ে নয়, নেতা-মন্ত্রীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ জুন ২০২২, ১৩:০৭
আরও খবর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: 'ভাষার ওপর আক্রমণ এলে রুখে দাঁড়াব', একুশের সকালে সম্প্রীতির বার্তা মমতার
এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী
করুর পদপিষ্ট কাণ্ড: ফের সিবিআই দফতরে টিভিকি প্রধান বিজয়
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩
পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩
পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর
পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর
রাহুলের “ভুয়ো ভোটার” অভিযোগে প্রকাশ্যে এলেন ব্রাজিলিয়ান মডেল, জানালেন আসল সত্যিটা
রাহুলের “ভুয়ো ভোটার” অভিযোগে প্রকাশ্যে এলেন ব্রাজিলিয়ান মডেল, জানালেন আসল সত্যিটা
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা
নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর