পুবের কলম, ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে এবার আন্তর্জাতিক স্তরেও নাক কাটা গেল পাকিস্তানের। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্মেলনে বড়সড় প্রশ্নের মুখে পড়ল শাহবাজ শরীফের সরকার। এদিন পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বিষয়ে উঠে আসে নিরাপত্তা পরিষদের সম্মেলনে।
আরও পড়ুন:
সেখানেই নৃশংস সন্ত্রাসী হামলা নিয়ে মিথ্যা তথ্য তুলে ধরে ইসলামাবাদ।
যদিও তাদের যুক্তি মানতে পারেনি রাষ্ট্রসংঘ। পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে ইউএন। এমনকি এই হামলার পিছনে লস্কর-ই-তৈবার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছ আন্তর্জাতিক সংগঠনটি। সবমিলিয়ে ঘরে বাইরে চাপের মুখে পাকিস্তান।