পুবের কলম, ওয়েবডেস্ক: মাছির কামড়ে জীবন বিপর্যস্ত মার্কিন নাগরিকের। বিষাক্ত মাছির কামড়ে দুই হাত এবং পায়ের অংশ কেটে বাদ দেওয়া হল মার্কিন যুবকের।

আন্তজার্তিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত মাসে ৩৫ বছর বয়সী মাইকেল কোহলহফের পেট খারাপ ও জ্বর শুরু হয়। মাছির কামড়ে তার শরীরে ফ্লুর মতো লক্ষণ দেখা গিয়েছিল।

এক সপ্তাহ পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তোনিওর একটি হাসপাতালের চিকিৎসার জন্য গেলে তাকে ভর্তি করা হয়।