পুবের কলম, ওয়েবডেস্ক: ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার পরই এই প্রক্রিয়া শুরু হয়। মার্কিন প্রশাসনের দাবি, ইতিমধ্যে প্রায় ৫০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল বিক্রি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে চায়। তবে বিশেষজ্ঞদের মতে, আইনি অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে বড় তেল কোম্পানিগুলো এখনই সেখানে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত থাকা সত্ত্বেও এই খাতের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলেই মনে করা।