পুবের কলম, তেহরান: যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হবে—এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির জবাবে এই বার্তা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, “তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুর্কিয়ে পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক দেশকে জানিয়েছে—যুক্তরাষ্ট্র ইরানকে টার্গেট করলে ওই দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে।
”আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিকে ইসরাইল বলেছে, ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তবে ওই পদক্ষেপের ব্যাপ্তি ও সময় এখনও পরিষ্কার নয়।