পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা চললেও লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না করার কঠোর বার্তা দিল ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা সত্ত্বেও এই চার ফ্রন্টে ইসরায়েল পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি বিমানবাহিনীর পাইলটদের এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাটজ বলেন, প্রতিটি অঞ্চলের জন্য আলাদা কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান এয়াল জামিরও উপস্থিত ছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘মারিভ’-এর তথ্য অনুযায়ী, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক চাপ বজায় রাখা হবে এবং সিরিয়ার মাউন্ট হারমোন ও নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই।
গাজা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আবারও হামাসকে সম্পূর্ণ নির্মূল ও অঞ্চলটিকে নিরস্ত্রীকরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ইয়েমেনে হুথিদের সামরিক সক্ষমতা রুখতে সেখানেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইরান ইস্যুতে কাটজ দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত হামলায় ইরানের পারমাণবিক ও কৌশলগত সক্ষমতায় অপূরণীয় ক্ষতি করা হয়েছে। যদিও এ বিষয়ে ইরান বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সব মিলিয়ে ইসরায়েলের এই ঘোষণায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও দীর্ঘায়িত ও জটিল হওয়ার আশঙ্কা বাড়ল।মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩
আরও খবর
স্পেনের বিশ্বজয়ে আনন্দের ভাগীদার গাজাবাসীও
হরমুজ প্রণালীতে আমিরশাহির দু’টি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত এক ভারতীয় নাবিক
ইসরায়েল-লেবানন সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর, গৃহযুদ্ধের আশঙ্কা হিজবুল্লার
শর্ত না মানলে ব্যবস্থা নেওয়া হবে, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
তেহরানে বিপুল বিনিয়োগের পথ খুলতে চলেছে, মার্কিন-ইরান চুক্তিতে ৩০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের পরিকল্পনা
তেহরানে বিপুল বিনিয়োগের পথ খুলতে চলেছে, মার্কিন-ইরান চুক্তিতে ৩০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের পরিকল্পনা
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
লেবাননে হত্যাযজ্ঞ ‘ভয়াবহ’, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জাতিসঙ্ঘের
লেবাননে হত্যাযজ্ঞ ‘ভয়াবহ’, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জাতিসঙ্ঘের
আলোচনা চললেও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে নতুন মোতায়েনের প্রস্তুতি
আলোচনা চললেও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে নতুন মোতায়েনের প্রস্তুতি
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
ইরান ঘিরে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার
ইরান ঘিরে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র