পুবের কলম ওয়েবডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান বর্তমানে রয়েছেন এক চরম আইনি জটিলতায়। মুম্বইয়ের আইকনিক বাড়ি ‘মন্নত’-এর সংস্কারের কাজ শুরু হওয়ায় পরিবার নিয়ে তিনি আপাতত ভাড়া রয়েছেন পালি হিলের এক বিলাসবহুল বাংলোতে। তবে এই সংস্কারই তাঁকে ফেলে দিয়েছে আইনি ফাঁদে।
অভিযোগ উঠেছে, উপকূল অঞ্চলের নির্দিষ্ট সংস্কার আইন লঙ্ঘন করে কাজ শুরু করেছেন শাহরুখ খান। সেই সূত্র ধরেই বন দফতর এবং বৃহন্মুম্বই পুরসভা যৌথভাবে পাঠিয়েছে নোটিস। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে শাহরুখ বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।আরও পড়ুন:
বিশেষ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই মন্নতের সংস্কার এবং নতুন কিছু নির্মাণের অনুমতি চেয়েছিলেন শাহরুখ পত্নী গৌরী খান। সেই অনুরোধ গ্রহণ করে মহারাষ্ট্রের কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি কাজ শুরু করার অনুমতি দেয়। সেই অনুমতির ভিত্তিতেই ২০২৫ সালের মে মাস থেকে শুরু হয় সংস্কারের কাজ। আর ঠিক এই কারণেই, বলিউড প্রযোজক বাসু ভাগনানির মালিকানাধীন পালি হিলের একটি বিলাসবহুল বাংলো প্রতি মাসে ২৫ লক্ষ টাকায় ভাড়া নিয়ে আপাতত সেখানেই রয়েছেন খান পরিবার।
আরও পড়ুন:
শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, মুম্বইয়ে প্রথম আসার সময় যখন তিনি দিনরাত স্ট্রাগল করছেন, ঠিক তখনই নজরে পড়ে সমুদ্রতটের ধারে অবস্থিত এই বাড়িটি। তখনই তিনি মনে মনে সিদ্ধান্ত নেন, জীবনে যদি কোনোদিন সুপারস্টার হতে পারেন, তাহলে এই বাড়িটিই কিনবেন। সময়ের সঙ্গে সেই স্বপ্ন সত্যি হয়।
আরও পড়ুন:
কিন্তু ‘মন্নত’ নিয়ে এক গুরুতর ভুল করে বসে মুম্বইয়ের সাবআর্বান কালেক্টরের দফতর। ২০১৯ সালে ট্রাস্টি সংস্থা ‘খোরশেদ ভানু সঞ্জনা ট্রাস্ট’-এর কাছ থেকে লিজহোল্ড স্টেটাস তুলে পুরো মালিকানা শাহরুখ খানের নামে হস্তান্তরের সময় কিছু নিয়মগত ত্রুটি থেকে যায়, যা এখন সামনে আসতে শুরু করেছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০০১ সালে এই গ্রেড-৩ হেরিটেজ তালিকাভুক্ত বাংলোটি শাহরুখ খান ৯৯ বছরের লিজে নিয়েছিলেন। হেরিটেজ আইন অনুযায়ী এই বাড়িতে কোনও বড় ধরনের কাঠামোগত পরিবর্তন নিষিদ্ধ ছিল। তবুও, পরবর্তীতে মন্নতের মূল কাঠামোর পাশে একাধিক তলা বিশিষ্ট একটি অ্যানেক্স তৈরি করেন শাহরুখ, যেখানে বর্তমানে তাঁর পরিবার বসবাস করে। ওই নির্মাণের সময় তিনি একাধিক আইন ও অনুমতি মেনে চললেও, নতুন সংস্কারকাজে নাকি সেই নিয়ম পুরোপুরি মানা হয়নি — এমনটাই দাবি প্রশাসনের।
আরও পড়ুন:
এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে তারকাদের বিশেষ অধিকার ও আইনি শৈথিল্য নিয়ে। শাহরুখ খানের মত একজন প্রভাবশালী ব্যক্তিত্বকেও আইনের মুখোমুখি হতে হচ্ছে, সেটাই এখন সংবাদমাধ্যমে চর্চার মূল বিষয়। ‘মন্নত’-এর সংস্কার শেষ পর্যন্ত কীভাবে সম্পন্ন হয়, তা সময়ই বলবে। তবে আপাতত এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে বলিউডে তুমুল শোরগোল।