পুবের কলম ওয়েবডেস্কঃ ফের জীবন দিয়ে সাংবাদিকতার মূল্য চোকালেন এক সাংবাদিক।ইজরাইল সেনার গুলিতে নিহত হলেন আলজাজিরার মহিলা সাংবাদিক শিরিন আবু আকলে। শিরিন ওয়েস্টব্যাঙ্কে কভারেজ করার সময়তেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। জেরুজালেমের ‘আল-কুদ পত্রিকার আলি আল সামুদি নামে আরও এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন কিন্ত ইজরাইলি সেনার পক্ষে এই কথা অস্বীকার করা হয়েছে।
কাতারের উপ বিদেশমন্ত্রী লোলওয়া আল খাতের সংবাদসংস্থাকে জানিয়েছেন শিরিনের পরনে প্রেস লেখা জ্যাকেট ছিল। মাথায় ছিল হেলমেট। তাও ইজারাইলি সেনারা তাকে রেখাই দিলনা। কাতারের উপ বিদেশমন্ত্রী এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে দাবি করেছেন।
আরও পড়ুন:
সরাসরি মুখে গুলি করা হয়েছে ওই সাংবাদিকের এমনটাই দাবি করা হয়েছে। ওয়েস্টব্যাঙ্কের জেনিন শহরের এক শরণার্থী শিবিরে হামলার কথা স্বীকার করেছে ইজারাইলি সেনা। তবে কোন সাংবাদিককে গুলি করা হয়নি বলেই দাবি করা এক ইজরালিয় সেনা আধিকারিক বলেছেন এটা তদন্ত সাপেক্ষ তাঁরা তদন্ত করেই পুরো বিষয়টা বলতে পারবেন।
আরও পড়ুন:
আল জাজিরা ইতিমধ্যেই বিশ্বের সমস্ত দেশের কাছে আর্জি জানিয়েছে ইজরাইলি সেনাকে দোষি স্যবস্ত করা হোক।
ইচ্ছাকৃত ভাবে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করার জন্য।আলজাজিরা তাদের বিবৃতিতে বলেছে ”আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইজরায়েলের সেনা ঠান্ডা মাথায় খুন করেছে আল জাজিরার করেসপন্ডেন্টকে।”
আরও পড়ুন:
শিরিনের সহকর্মী সাংবাদিক নিদা ইব্রাহিম বলেছেন ২০০০ সাল থেকে শিরিন আল জাজিরায় কর্মরত ছিলেন। বর্ষীয়ান এই সাংবাদিককে সকলেই সন্মান করতেন। জেনিন শহরে ইজরাইলি সেনার অভিযান সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন।
আরও পড়ুন:
প্যালেস্তানীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে ইজরাইলি সেনার গুলিতেই নিহত হয়েছেন শিরিন। কিন্তু ইজরাইলের সামরিক বিভাগ কোন সরকারি বিবৃতি এখনও পর্যন্ত দেয়নি।