পুবের কলম ওয়েবডেস্কঃ সাংবাদিকদের জন্য ‘শিরিন আবু আকলেহ পুরস্কার’ চালুর ঘোষণা করেছে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্কে অবস্থিত বিরজিট ইউনিভার্সিটি। প্রতি বছর সাংবাদিক শিরিনের মৃত্যু বার্ষিকীতে অর্থাৎ ১১ মে এই পুরস্কার পাবেন কোনও এক সাংবাদিক। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে শিরিনের অসামান্য ভূমিকার প্রতি শ্রদ্ধাস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে। শিরিন আমৃত্যু ফিলিস্তিনিদের উপর ইসরাইলি জুলুম ও দখলদারির খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে ব্যাপক অবদান রেখেছেন। পুরস্কার ঘোষণা পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে আবু আকলেহের সম্মানে একটি বার্ষিক বৃত্তির কথাও ঘোষণা করেছে।
বৃত্তি তহবিলের শিরোনাম ‘সাংবাদিকতা ও গণমাধ্যমে অ্যাকাডেমিক এক্সিলেন্সের জন্য শহিদ শিরিন আবু আকলেহ বৃত্তি’। এ বৃত্তিটি দেওয়া হবে গণমাধ্যম বিষয়ে অধ্যয়নরত কোনও ছাত্রীকে। বিরজিট ইউনিভার্সিটি এক বিবৃতিতে জানায়, বিরজিট ইউনিভার্সিটির সাথে বিশেষ সম্পর্ক ছিল শিরিনের। তিনি মিডিয়া ডেভেলপমেন্ট সেন্টারে মিডিয়া প্রশিক্ষকদের অন্যতম ছিলেন এবং টেলিভিশন রিপোর্টিং কোর্স শেখাতেন। এর আগে ১৯৯৭ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ডেভেলপমেন্ট সেন্টার থেকে রেডিয়ো ডিপ্লোমা অর্জন করেন এবং ২০২০ সালে তিনি ডিপ্লোমা ইন ডিজিটাল মিডিয়ার প্রথম দলে নথিভুক্ত হন। শিরিন আবু আকলেহ ১৯৭১ সালের ৩ জানুয়ারি ফিলিস্তিনের জেরুাসালেম নগরীতে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি মার্কিন নাগরিকত্বও গ্রহণ করেন। জেরুসালেমের বাইতু হানিনাহর রোজারি বিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন শিরিন। পরে জর্ডান ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন। ১৯৯১ সালে তিনি সাংবাদিকতায় ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।নিহত সাংবাদিক শিরিনের সম্মানে ‘মিডিয়া প্রাইজ’ চালু হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্কে
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ মে ২০২২, ১৬:০২
আরও খবর
ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
নেতাজির জন্মজয়ন্তীতেও এসআইআর নিয়ে তীব্র আক্রমণ, কেন্দ্র ও কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তায় চালু হলো সরাসরি হেল্পলাইন নম্বর
বাড়িতে শূকরের মাংস পাঠানোর হুমকি সাংবাদিক জুবায়েরকে
বাড়িতে শূকরের মাংস পাঠানোর হুমকি সাংবাদিক জুবায়েরকে
আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন করে অসমে গ্রেফতার সাংবাদিক, একাধিক ধারায় মামালা পুলিশের
আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন করে অসমে গ্রেফতার সাংবাদিক, একাধিক ধারায় মামালা পুলিশের
নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরাইল পুলিশ
নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরাইল পুলিশ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর