আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে সমাবর্তন। সেখানেই পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাফায়েল জে হাইড।
আরও পড়ুন:
ওই সমাবর্তন অনুষ্ঠানে মোট ৭৭০ জন ছাত্রছাত্রীর হাতেও শংসাপত্র তুলে দেওয়া হবে বলে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য সরকারের অধীন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদাধিকার হন রাজ্যপাল।
সেন্ট জেভিয়ার্সে অবশ্য তা নয়, কেননা সেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে মুখ্যমন্ত্রী কার হাত থেকে ডি লিট নেন সেইদিকে সারা বাংলার মানুষ কিন্তু তাকিয়ে থাকবেন।আরও পড়ুন:
২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলার তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে ডি লিট নিয়েছিলেন তিনি। ‘নিরলস সাহিত্য সাধনা’-র জন্য ওই সন্মান পেয়েছিলেন তিনি।
সরকারি বিশ্ববিদ্যালয়ের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফেও ডি লিট সম্মানে ভূষিত হচ্ছেন তিনি।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট উপাধির পাশাপাশি ওড়িশার ভুবনেশ্বরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান তাঁকে সাম্মানিক ডক্টরেট দিয়েছিল। । সোমবার মুখ্যমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একটি প্রশাসনিক ভবনেরও উদ্বোধন করবেন। এই ভবনেই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার ও কন্ট্রোলারের অফিস হতে চলেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বছর পাঁচেক আগে নিউটাউনে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভবনের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই ভবনের জমিও রাজ্য সরকার দিয়েছিল।
আরও পড়ুন: