পুবের কলম ওয়েব ডেস্ক: ঘরের বাইরে মুখাকা বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ। গতবছর গণভোটের ফলাফলের ভিত্তিতে বোরকা-নিকাব নিষিদ্ধ করেছিল সুইৎজারল্যান্ড।
আরও পড়ুন:
এবার নিরাপত্তার অজুহাতে এগুলো পরা আটকাতে আরও কঠোর আইন আনতে চলেছে দেশটি। ঘরের বাইরে বোরকা-নিকাব পরলে ১;০০০ সুইস ফ্রাঙ্ক পর্যন্ত জরিমানার বিধান রেখে একটি আইন করতে চলেছে সুইৎজারল্যান্ড।
আরও পড়ুন:
ভারতীয় মুদ্রায় জরিমানার পরিমা ৮৪ হাজার টাকার মতো। খসড়া আইনটি গত বুবার পার্লামেন্টে পাঠিয়েছে সুইস সরকার।
এর আগে; গত বছর গণভোটের মাধ্যমে জনসম্মুখে মুখ ঢেকে চলাচল নিষিদ্ধ করে সুইৎজারল্যান্ড।এই সিদ্ধান্ত ইসলাম-বিদ্বেষী ও বৈষম্যমূলক বলে অভিযোগ উঠলেও ওই গণভোটে দেশটির ৫১ দশমিক ২ শতাংশ ভোটার বোরকা-নিকাব নিষিদ্ধ করার পক্ষে মত দেয়। গণভোটের সেই বিতর্কিত রায়ের ওপর ভিত্তি করেই এখন নতুন আইন প্রয়ন করছে সরকার।
আরও পড়ুন:
আইনের খসড়ায় বলা হয়েছে; মুখ ঢাকা পোশাকের ওপর নিষোজ্ঞার লক্ষ্য হচ্ছে জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা। ‘কাউকে শাস্তির আওতায় আনা আইনের মূল উদ্দেশ্য নয়।’ প্রস্তাবিত আইনটি সাধারণ ভাবে ‘বোরকা ব্যান’ বলে পরিচিত হলেও এতে বোরকা বা নিকাবের কথা উল্লেখ করা হয়নি।
বলা হয়েছে; মুখ ঢাকে এমন পোশাকের কথা।আরও পড়ুন:
খসড়া আইনমতে; নাগরিকদের বাড়ির বাইরে চলাচল করার সময় অবশ্যই মুখ খুলে রাখতে হবে।
আরও পড়ুন:
উদাহরস্বরূপ; কোনও মুসলিম নারী চুল আবৃত করে এমন হিজাব পরতে পারবেন। তবে কোনও নিকাব বা বোরকা পরতে পারবেন না। সুইৎজারল্যান্ডের প্রধান ডানপন্থী রাজনৈতিক দল সুইস পিপল’স পার্টির একটি সংসদীয় কমিটি পার্লামেন্টে এ আইনের খসড়া প্রস্তাব জমা দেয়।
আরও পড়ুন:
পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থন দিলে প্রস্তাবটি আইনে পরিণত হবে।
সুইৎজারল্যান্ডে মুসলিমদের সংগঠন ‘দ্য ফেডারেশন অব ইসলামিক অর্গানাইজেশন ইন সুইৎজারল্যান্ড’ অবশ্য প্রস্তাবিত এই আইনের নিন্দা জানিয়েছে।আরও পড়ুন:
সংগঠনটির নেতারা বলেছেন; ‘সাংবিানিকভাবে নারীদের পোশাকবিধি নির্দিষ্ট করে দেওয়া নারী স্বাধীনতার পরিপন্থী পদক্ষেপ।’
আরও পড়ুন:
উল্লেখ্য; সুইৎজারল্যান্ডের জনসংখ্যা ৮৬ লক্ষের কিছু বেশি। আর দেশটির জনসংখ্যার ৫ শতাংশ মুসলিম এবং তাদের সবাই তুরস্ক; বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা ও কসোভো থেকে আসা।
আরও পড়ুন:
ইউরোপের দেশগুলোতে বোরকা বা হিজাব বিতর্ক নতুন নয়। ইউরোপীয় অঞ্চলে ক্রমবর্ধমান ইসলামভীতি ও মুসলিম বিদ্বেষের মধ্যে একটার পর একটা দেশে বোরকা ও হিজাব নিষিদ্ধ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার সুইৎজারল্যান্ডে বোরকা পরলে জরিমানার আইন হচ্ছে।
আরও পড়ুন: