আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে ১০৮ টি পুরসভায় বিক্ষিপ্ত অশান্তির প্রতিবাদ আজ সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিজেপির ডাকে চলছে বাংলা বনধ। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেরকম কোন প্রভাব পড়েনি । হাওড়া দক্ষিণপূর্ব ও পূর্ব শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে।হাওড়া স্টেশন , হাওড়া ব্রিজেও যান চলাচল স্বাভাবিক। বিজেপি-র ডাকা ১২ ঘণ্টার বন্ধে কলকাতার যান চলাচল স্বাভাবিক।
সময়মতোই চালু হয়েছে মেট্রো।আরও পড়ুন:
সোমবার (Monday) রাজ্যে বনধের (Strike) ডাক দিয়েছে বিজেপি (BJP)। নবান্নের (Nabanna)তরফ থেরে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কোনও স্ট্রাইক হবে না সবকিছু স্বাভাবিক থাকবে। জোর করে বনধ করার চেষ্টা করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যও রবিবার একই কথা জানিয়েছেন।
আরও পড়ুন:
বিজেপির ডাকা বনধকে বামেরা সমর্থন না করলেও মৌখিক সমর্থন দিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন: