পুবের কলম, ওয়েবডেস্ক: মে' মাসে ১১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ঈদ, পরশুরাম জয়ন্তী,  বুদ্ধ পূর্ণিমার মতো উৎসবের কারণে ব্যাঙ্কগুলি ১১ দিন বন্ধ থাকবে। এই মাসে ছুটি দিয়েই শুরু হচ্ছে। ১ মে রবিবার থেকে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি।

ঈদ-উল-ফিতরের কারণে কোচি এবং তিরুবনন্তপুরমে ২ মে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। অর্থাৎ মে'ডে ছুটি দিয়ে শুরু হল ব্যাঙ্ক হলিডে।

ছুটির তালিকা:

০১ মে: রবিবার ছুটির দিন

০২ মে: সোমবার (শুধুমাত্র তিরুবনন্তপুরম এবং কোচিতে ঈদ-উল ফিতরের ছুটি)

০৩ মে: মঙ্গলবার (ঈদ-উল-ফিতর, ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী...

০৮ মে: রবিবার ছুটির দিন

০৯ মে: সোমবার (রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, ২৫-এ বৈশাখ)

১৪ মে: দ্বিতীয় শনিবার

১৫ মে: রবিবার ছুটির দিন

১৯ মে: বৃহস্পত... ২২ মে: রবিবার ছুটির দিন

২৮ মে: চতুর্থ শনিবার

২৯ মে: রবিবার ছুটির দিন

তিরুবনন্তপুরম এবং কোচিতে ঈদ উপলক্ষে ২ মে অর্থাৎ সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পরে, ৩ মে,  তিরুবনন্তপুরম এবং কোচি বাদে সারা দেশে ব্যাঙ্কগুলির কাজ বন্ধ থাকবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অর্থাৎ ২৫ বৈশাখ উপলক্ষে ৯ মে কলকাতা সার্কেলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ মে,  বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলা, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা এবং শ্রীনগরের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

ব্যাঙ্কের লিস্ট না দেখে নিলে হয়রানির শিকার হতে পারেন গ্রাহকরা। ফলে আগেভাগেই জেনে নিলে এই হয়রানি থেকে মুক্তি পাবে গ্রাহকরা।