পুবের কলম ওয়েব ডেস্ক: পবিত্র মাহে রমযান আসতে এখনও আনুমানিক ১৩৫ দিন বাকি। ইসলামি জ্যোতির্বিদরা বলছেন; ২০২৩ সালে সিয়াম সানার মাসটি শুরু হতে পারে ২৩ মার্চ বৃহস্পতিবার। আর ঈদ-উল-ফিতর ২১ এপ্রিল শুক্রবার হতে পারে। যদিও রমযান ও ঈদের সুনির্দিষ্ট তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
আরও পড়ুন:
চাঁদ দেখার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ। আরব আমিরশাহীর জ্যোতির্বিদদের হিসেব অনুযায়ী; পবিত্র রমযান মাস আগামী বছরের ২৩ মার্চ বৃহস্পতিবার শুরু হবে এবং শেষ হবে ২০ এপ্রিল বৃহস্পতিবার।
আরও পড়ুন:
আমিরাহী অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন; ‘আশা করা হচ্ছে ২০২৩-এর ২৩ মার্চ রমযান শুরু হবে।
আরও পড়ুন:
মাসটি ২৯ দিনের হতে পারে।
রমযানের নতুন চাঁদ দেখা দিতে পারে ২২ মার্চ।’ তিনি বলেন; ‘আসছে রমযানে রোযার সময় ১৪ ঘণ্টা দীর্ঘ হবে। শুরুর দিন থেকে ক্রমে ক্রমে শেষদিন পর্যন্ত প্রায় ৪০ মিনিট সময় বাড়বে।’উল্লেখ্য; পবিত্র রমযান হল ইসলামি ক্যালেন্ডারের নবম মাস।
মাহে রমযান রহমত-বরকতের মাস। রমযান মাসে বিশ্বের সক্ষম মুসলমান নারী-পুরুষরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। যাকে রোযা বা সিয়াম বলে। রোযা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম।আরও পড়ুন:
রমযানের শেষ দশ রাতের একটি পবিত্র লাইলাতুল কদর। এই রাতে নবী মুহাম্মদ সা.-র কাছে পবিত্র কুরআন নাযিল হয়। এজন্য মাসটিকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়।