পুবের কলম প্রতিবেদক: বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলেছে বৃষ্টি। বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি ও আবহাওয়ার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। উপকূলে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের ইতিমধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় বিভিন্ন জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়াতে।মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ মালদা, পূর্ব বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে।
আরও পড়ুন:
বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
আরও পড়ুন:
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। শহরে বৃষ্টি হয়েছে ৩৭ দশমিক ১ মিলিমিটার।আরও পড়ুন:
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ ওড়িশা উপকূলে দিয়ে শক্তিশালী এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। আপাতত এর অবস্থান ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায়। যার জেরে ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভিতরে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। যার কারণে মৎস্যজীবীদের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত সমুদ্র উপকূলে সমুদ্র তীরবর্তী বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
মঙ্গলবার পর্যন্ত দিঘা মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: