পুবের কলম, ওয়েবডেস্কঃ 'বাজেটে বড় বড় কথা বলা হয়েছে। বেকারত্ব ও মুদ্রাস্ফীতি জর্জরিত মানুষ। সাধারণের জন্য শূন্য এই বাজেট। পেগাসাস স্পিন বাজেট।
' সোমবার বাজেট পেশ হতেই ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING - A PEGASUS SPIN BUDGET
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2022
আরও পড়ুন:
আজ ২০২২-২৩ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে সংসদে পেশ করা হল আর্থিক সমীক্ষা।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পর লোকসভায় ২০২১-২২ আর্থিক বর্ষের হিসেব নিকেশ পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।আরও পড়ুন:
করোনা সংক্রমণের কারণে গতবছর থেকেই পেপারলেস বাজেট পেশ করা শুরু হয়। এবারও সেই রীতিই বজায় রাখা হচ্ছে। বাজেট পত্রের বদলে ট্যাবলেট থেকেই বাজেট পাঠ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আরও পড়ুন:
করোনাবিধি মেনেই আজ থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। সংসদ কর্তৃপক্ষের নয়া নির্দেশিকায় একদিকে যেমন সাংসদদের বসার আসনে পরিবর্তন আনা হয়েছে, তেমনই প্রশ্নোত্তরের জন্য “জিরো আওয়ার”-র মেয়াদও কমিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আগামী ৩১ জানুয়ারি শুরু হয় সংসদের বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রথম দফার অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন: