পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজনৈতিক প্রচারমূলক হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে ওষুধের দোকানের সামনে উত্তেজনা।বেধড়ক মারধর মহিলাকে, অভিযোগের আঙুল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-এর বিরুদ্ধে।সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি মহিলাকে চড় মারছে এমএনএস দলের এক কর্মী।ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্রে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ওষুধের দোকানের সামনে রাজনৈতিক প্রচারমূলক কোনও হোর্ডিং লাগাতে বারণ করায় বেধড়ক মারতে শুরু করে এক ব্যক্তি।
মহিলাটি পুনরায় প্রতিবাদ করলে তাঁকে ফের চড়-থাপ্পর মারা হয়।সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ।রাস্তা দিয়ে সেই সময় অনেকেই হেঁটে চলে যান। কেউ ভ্রুক্ষেপ পর্যন্ত করেন নি। এই ঘটনার প্রসঙ্গে, মহারাষ্ট্রের বিজেপি লিডার অতুল ভাটখলকর জানান, ভিডিওটি আমরা দেখেছি।যদি ঘটনাটি সত্যি হয় তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন বিজেপি-শিবসেনার জোট সরকার এই রকম ঘটনাকে কখনও প্রশয় দেয়না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1565285303501221888?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1565285303501221888%7Ctwgr%5Ed3ff1036c526de29fb7b7af7dd78126617d18e73%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fmaharashtra%2Fvideo-mumbai-woman-slapped-pushed-by-man-from-raj-thackerays-camp-5605873%2F
আরও পড়ুন:
৮০ সেকেন্ডের এই ভিডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল
আরও পড়ুন:
প্রতিবাদী ও আইনজীবী আভা সিংহ এই প্রসঙ্গে বলেন, নিঃসন্দেহে ঘটনাটি নিন্দনীয়।
এবং যারা ওই মহিলাকে মারধর করেছেন তাঁরা আর যাই হক এমএনএস এর কর্মী নয়, তাঁরা হল এমএনএস এর পালিত গুন্ডা।এর আগেও এমএনএস এর গুন্ডাদের রাস্তার নিরীহ মানুষকে মারতে ও তাঁদের সঙ্গে মারধর করতে দেখা গেছে।তাঁদের এই সব কিছু করার লক্ষ্য একটাই- সামনেই ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন রয়েছে।এইসব গুণ্ডামি করে আশে পাশের মানুষের মনে ভয় সৃষ্টি করাই হয়ত এদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, পারিবারিক বিবাদে কাকা বাল ঠাকরের শিবসেনা ছেড়ে ভাইপো রাজ নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেন। মূলত, বাল ঠাকরের মতাদর্শে দল চালানোর দাবি করলেও রাজ ঠাকরের দলের বিরুদ্ধে বিভিন্ন সময় গুন্ডামির অভিযোগ শোনা যায়। রাজনৈতিক ভাবে রাজের এমএনএস এখনও পায়ের তলায় জমি শক্তি করতে পারেনি।