পুবের কলম,ওয়েবডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এক দলিত যুবকের মুখে ‘বিজেপি নেতার’ প্রস্রাব  ঘিরে আলোড়ন পড়ে গিয়েছিল দেশজুড়ে। ফের ওই রাজ্যে এক যুবককে বর্বর হেনস্থার  অভিযোগ  উঠল। চুরির অভিযোগ তাঁকে নগ্ন করে মারধরের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ঘটনায়  নিন্দার ঝড় উঠেছে। বিতর্ক দানা বাঁধতেই এফআইআর দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, ঘটনাস্থল সাগর শহরের ধরম কাঁটা অঞ্চল। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে  দেখা  গিয়েছে, নগ্ন অবস্থায় বসে আছেন ত্রস্ত যুবক। পাশেই মেঝেতে পড়ে রয়েছে তাঁর পোশাক। এক  ব্যক্তি তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে জলের মোটা পাইপ দিয়ে বেধড়ক মারধর করছেন। যন্ত্রণায় চিৎকার করছেন অসহায় যুবক।
তাঁর হাতে পাইপ দিয়ে একের পর এক বাড়ি মারা হচ্ছিল। ভিডিয়োতে দেখা গিয়েছে, পাইপের পাশপাশি কনুই দিয়েও যুবককে আঘাত করছিল ওই ব্যক্তি।

https://twitter.com/SahuParsram1/status/1677959845159247876?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1677959845159247876%7Ctwgr%5E30d0fc81ae95472f5cb1a54eb003456801ccb5a8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fnow-madhya-pradesh-man-accused-of-theft-stripped-naked-and-thrashed-with-pipes%2F

প্রসঙ্গক্রমে অতিরিক্ত এসপি বিক্রম সিং কুশওয়াহা জানান, ভিডিয়োটি পুলিশের নজরে পড়েছে।  এফআইআর দায়ের করে তদন্তও শুরু হয়েছে। ঠিক কোথায় ওই ভিডিয়ো রেকর্ড করা হয়েছে, তা  খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে।