পুবের কলম, ওয়েবডেস্ক: সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর শুক্রবার মহারাষ্ট্রের জালনা পৌরনিগম নির্বাচনে জয়ী হয়েছেন। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
রাজনীতিতে পাঙ্গারকর অবশ্য নতুন মুখ নন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি অবিভক্ত শিবসেনার হয়ে জালনা পুরসভার সদস্য ছিলেন। তবে ২০১১ সালে দল তাঁকে টিকিট দিতে অস্বীকার করলে তিনি হিন্দু জনজাগৃতি সমিতিতে যোগ দেন।আরও পড়ুন:
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই আততায়ীদের গুলিতে প্রাণ হারান গৌরী লঙ্কেশ। এই ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন ও প্রতিবাদের ঝড় উঠেছিল। ২০১৮ সালের আগস্ট মাসে মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী শাখা (ATS) বিস্ফোরক আইন এবং ইউএপিএ (UAPA) ধারায় পাঙ্গারকরকে গ্রেফতার করে। দীর্ঘ সময় কারাগারে থাকার পর, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কর্ণাটক হাইকোর্ট তাকে জামিন দেয়।