পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চার দিনের যুদ্ধবিরতি সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরে আগের মতই অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির পরও ইসরাইলি বাহিনী আল-বিরেহ এলাকায় অভিযান চালিয়েছে। সেখানে তারা স্থানীয় বাসিন্দাদের বাড়িতে জোর করে ঢুকে নারী-শিশুদের হেনস্থা করে।
আরও পড়ুন:
আল-বালো এলাকার আশেপাশে গুলি ও সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা চালায় যায়নবাদীরা। ইসরাইলি বাহিনী জেরিকোর কাছে আকাবাত জাবের ক্যাম্পেও অভিযান চালিয়েছে।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি চলাকালীন গাজায় কাউকে গুলি ও গ্রেফতার না করার শর্ত থাকলেও দু’জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তাদের অপরাধ, যুদ্ধবিরতির সময় দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় ফেরার চেষ্টা করেছিলেন তারা। অথচ যুদ্ধের কারণে কিছু দিন আগে তারা উত্তর থেকে দক্ষিণে গিয়েছিলেন। এই সময় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে। ৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় অবরুদ্ধ গাজার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ শরণার্থী শিবির থেকে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করছেন। তবে, উপত্যকার উত্তর দিকে ফিরতে একেবারেই নিষেধ করে দিয়েছে ইসরাইল।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ২২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ইসরাইলি বাহিনীর হাতে বন্দি অবস্থায় নিহত হয়েছেন আরও সাতজন ফিলিস্তিনি। অন্যদিকে, ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস বোমা হামলায় ১৪ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১০ হাজারেরও বেশি শিশু ও নারী।
আরও পড়ুন: