ইন্তেখাব আলম: নেশামুক্ত সুস্থ সমাজ গড়ার জন্য বিশেষ সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ। শনিবার কলকাতা পুলিশের ডিসি সাউথ ডিভিসনের উদ্যোগে এবং বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মাদকবিরোধী এক সচেতনাতামূলক কর্মসূচি পালিত হল কলকাতার পার্ক স্ট্রিট এলাকায়।কলকাতা পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাথলিক অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালির অনুষ্ঠানে কলকাতা পুলিশের ডিসি(সাউথ)প্রিয়ব্রত রায় বলেন, সারা বছরই একাধিক মাদকবিরোধী কর্মসুচি পালন করা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন:

আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের প্রাক্কালে নেশাগ্রস্থ মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই এই উদ্যোগ বলেও তিনি জানান। অনুষ্ঠানে এদিনের মাদকবিরোধী কর্মসূচিতে উপস্থিত কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আফিম,চরসের মত ভয়ঙ্কর মাদকাশক্ত মানুষকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজ্য এবং কলকাতা পুলিশ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়ে থাকে।
কিন্তু, মাদকের হাত থেকে বাঁচাতে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।আরও পড়ুন:
বক্তব্যে মেয়র উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান প্রজন্মের কিশোর এবং তরুণরাও জড়িয়ে পড়ছে নিষিদ্ধ মাদকের মায়াজালে। এটি একটি সামাজিক সমস্যা হয়ে দাড়িয়েছে। মাদকাশক্ত কিশোর-তরুণ প্রজন্মকে সুস্থ সমাজে ফিরিয়ে আনার জন্য সচেত্ন মানুষের পাশাপাশি এলাকার ক্লাবগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:

এদিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন,মাদকমুক্ত সমাজ গঠনের জন্য রাজ্য সরকার এবং প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
এমনকী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি ব্লেন, শহরের আনাচে-কানাচে গড়ে উঠছে নেশার ঠেকগুলি।বিশেষ করে শহরের বস্তি এলাকাগুলিকে নেশামুক্ত করার নেশাগ্রস্থদের নিয়ে নিয়মিত কাউন্সেলিং, তাদের পূণর্বাসনের জন্য রাজ্য সরকারের পাশাপাশি সংগঠনগুলি কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।আরও পড়ুন:
নেশামুক্ত সুস্থ সমাজ গঠনে পুলিশের আন্তরিকা প্রচেষ্টার প্রশংসা করে সাংসদ মালা রায় বলেন, পুলিশের উদ্যোগে মাদকাশক্ত ব্যক্তিদের কাউন্সেলিং-এর উদ্যোগ নেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, চলচিত্র অভিনেতা যীশু সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, বাবন বন্দ্যোপাধ্যায়, ফরিদ খান, ইমরান জকি, সমাজকর্মী প্রিয়দর্শিনী হাকিম, এঞ্জেলিনা ম্যান্টস জাসনানি, এহতাসামুল হক সহ শহ্রের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। এদিন সবুজ পতাকা নেড়ে মাদকমুক্ত র্যালির সূচনা করেন অভিনেতা যীশু সেনগুপ্ত সহ উপস্থিত গুণিজনেরা।
আরও পড়ুন: