আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণ করার পর বেশ কিছু নয়া ফিচার সংযোজিত হয়েছে। ট্যুইটার যাতে সর্বসাধারণের জন্য আরও বেশি ইউজার ফ্রেন্ডলি এবং আকর্ষণীয় হয় তার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
ট্যুইটার সার্কেল’ নামের এই ফিচারের মাধ্যমে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরির সুযোগ মিলবে। ফলে প্রয়োজনে সহকর্মী বা প্রিয়জনদের মধ্যে স্বচ্ছন্দে ট্যুইট বিনিময় করা যাবে।
আরও পড়ুন:
এছাড়াও চাইলে আপনি যাদের থেকে আপনার টুইট লুকোতে চান তাদের দূরে রাখতে পারবেন। কে কে আপনার ট্যুইট দেখবে তা নিজেই নির্বাচন করতে পারবেন ব্যবহারকারী।
আরও পড়ুন:
ট্যুইটারকে শুধু সেলিব্রেটি বা বড় বড় মানুষের সঙ্গে যেন সাধারণ মানুষও ব্যবহার করতে পারেন সেজন্যই কাজ করছেন ইলন। গত মে মাসে ‘ট্যুইটার সার্কেল’ নামের এই ফিচারটি বিটা ভার্সনে চালু করা হয়।
ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডস ফিচারের আদলেই এই ফিচার সাজানো হয়েছে বলেই মনে করছেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা।এই ফিচারটি ব্যবহার করতে আপনার ট্যুইটার আক্যাউন্ট থেকে যখন কোনো টুইট করবেন তখনই সার্কেল অপশনটি পাবেন। সেখানে ক্লিক করে যাদের ট্যুইট দেখাতে চান তাদেরকে সিলেক্ট করুন। যাদের সিলেক্ট করছেন না তারা আপনার নতুন ট্যুইট দেখতে পাবে না। এবার ওকে নির্বাচন করুন।
আরও পড়ুন: