পুবের কলম, ওয়েবডেস্ক: কদিন আগেই মধ্যপ্রদেশে ভোট গণনার আগেই খুলেছিল পোস্টাল ব্যালট। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বির্তক শুরু হয়েছে। রাজস্থানে ভোট মিটতেই ইভিএম বিতর্ক! গণনাকেন্দ্র থেকেই উধাও হয়ে গেল ভোটযন্ত্র।
আরও পড়ুন:
গত ২৫ নভেম্বর ভোট সম্পূর্ণ হয়েছে রাজস্থানে। তার পরের দিন অর্থাৎ ২৬ নভেম্বরই একটি ইভিএম উধাও হয়ে যায়। ইভিএমটি উধাও হওয়ার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও সেটিকে উদ্ধার করতে পারেনি।
স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের অবশ্য দাবি, হারিয়ে যাওয়া ওই ইভিএমটি ভোটের কাজে ব্যবহার হয়নি। ভোটের কাজে যে ইভিএমগুলি ব্যবহার হয়েছে সেগুলি নিরাপদেই রয়েছে। ঘটনার জেরে ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।