পুবের কলম ওয়েব ডেস্ক: ক্ষমতায় আসার আগে দেশের সংখ্যাগুরুদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদি বলতেন 'মন্দির ওঁয়াহি বনায়েঙ্গে'। এই স্লোগান সামনে রেখে তিনি প্রধানমন্ত্রীও হয়েছেন। ওই স্লোগান প্রধানমন্ত্রীর মুখে শোনা গেলেও তা তৈরি হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ ও করসেবকদের কারখানায়। সেই স্লোগান বারবার ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী। মন্দির ওঁয়াহি বনায়েঙ্গে, কথার অর্থ ছিল বাবরি মসজিদের জায়গাতেই মন্দির নির্মাণ হবে।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি হিন্দুত্বের পোস্টার বয় হন, তবে যোগী আদিত্যনাথ 'হিন্দুত্বের পোস্টার বয় দ্বিতীয়'। আর একথা সকলে স্বীকারও করে। রাম মন্দির উদ্বোধনের সময়ও প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে দেখা যায় যোগী আদিত্যনাথকে। অনুষ্ঠান শেষে ভাষণ দেওয়ার সময় আবার একবার পুরনো স্মৃতি উসকে দিলেন যোগী। তার মুখে আবার শোনা গেল ভিএইচপি ও করসেবকদের তৈরি শব্দ।
তবে একটু অন্য ভঙ্গিতে। এদিন যোগী আদিত্যনাথ বলেন, 'মন্দির ওঁয়াহি বনা হ্যায়'। অর্থাৎ মন্দির বাবরি মসজিদের জায়গাতেই তৈরি হয়েছে।আরও পড়ুন:
তিনি বলেন, আমাদের কাছে এটা আবেগময় মুহুর্ত। ৫০০ বছরের অপেক্ষার পর রাম মন্দির নির্মাণ হয়েছে।
গোটা দেশ এখন রামময়। মনে হচ্ছে আমরা ত্রেতা যুগে পা রেখেছি।আরও পড়ুন:
হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মোট ৪ টি যুগ রয়েছে। সত্য যুগের পর আসে ত্রেতা যুগ।
আরও পড়ুন:
মন্দির উদ্বোধনের পর যোগী আদিত্যনাথ মনে করিয়ে দিলেন যে, কথা রেকেছে বিজেপি। ওয়াকিফহাল মহলের মতে, রাম মন্দির উদ্বোধনের মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, কথাটা নিজেই বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।