পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই তীব্র হয়ে উঠছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার এক সপ্তাহ পার হলেও সংঘাত থামার কোনও লক্ষণ নেই। বরং পরিস্থিতি দীর্ঘস্থায়ী যুদ্ধে গড়াতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এই সংঘাতের প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।আরও পড়ুন:
আরও পড়ুন:
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান থেকে অন্তত এক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের দাবি, এই সংখ্যা ইরানের সীমিত সক্ষমতারই ইঙ্গিত দেয়। তাদের মতে, সামরিক অভিযানে নিজেদের সাফল্যের কারণেই ইরানের আক্রমণের তীব্রতা প্রত্যাশার তুলনায় কম হয়েছে।