পুবের কলম ওয়েব ডেস্ক: শপথ অনুষ্ঠান শেষ হওয়ার আগেই নিজের দেওয়া কথা রাখলেন তেলেঙ্গানার নব্য মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। কংগ্রেসের রেভান্থ নির্বাচনী প্রচার চলার সময়ই প্রতিশ্রুতি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাসভবনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব বজায় রাখতে যে লোহার ব্যারিকেডের আয়োজন করেছিল বিআরএস সরকার, সেটা সরিয়ে ফেলবেন রেড্ডি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার যখন মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন রেভন্থ রেড্ডি, তখনই বুলডোজার, ট্রাক্টর ও নির্মাণকর্মীরা এসে হাজির হয়েছিলেন হায়াদ্রাবাদে অবস্থিত মুখ্যমন্ত্রীর বাসভবন, প্রগতি ভবনের সামনে।
এরপর উপড়ে ফেলা হয় লোহার রড সহ সব ব্যারিকেড।নতুন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার কয়েক মুহুর্ত আগে থেকেই নিজের প্রতিশ্রুতি পালন করছেন দেখে আশায় বুক বাঁধছে রাজ্যবাসী।এদিনই বিআরএস এর কেসিআরকে সরিয়ে মুখ্যমন্ত্রী হলেন কংগ্রেসের রেভান্থ রেড্ডি।আরও পড়ুন: