পুবের কলম, প্রতিবেদক: ওয়াকফ আইন বাতিলের দাবিতে মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে গুলি চালনার ঘটনা ঘটে। এ নিয়ে হতাহতের ঘটনাও ঘটেছে। এরই প্রেক্ষিতে বিএসএফ এলাকায় টহল দিয়েছে। এবার এই ঘটনার নি¨া করল প্রদেশ কংগ্রেস।
Advertisement
শনিবার বিকালে দলের রাজ্য অফিস ‘বিধান ভবন’-এ এক সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমরা ওয়াকফ আইনের বিপক্ষে। সবার সঙ্গে আলোচনা করে বিল নিয়ে আসা যেতেই পারত। কিন্তু সরকার কিছুই করেনি।
Advertisement
তাঁর মতে, বিজেপি সরকার ওয়াকফের জমি বিক্রি করতে চাইছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এরপর ম¨ির, গির্জা বা গুরুদুয়ারার সম্পত্তির দিকে নজর দেবে বিজেপি। তাই আমরা আইনের বিপক্ষে। তবে আন্দোলনকেকে হিংসাত্বক পথে নিয়ে যাওয়া যাবে না।
Advertisement
রাজ্য সরকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজ্যকে আরও কড়া হতে হবে। বিএসএফ টহল ও গুলিচালনা নিয়েও উষ্মা প্রকাশ করেন শুভঙ্কর সরকার। একইসঙ্গে মুর্শিদাবাদে শান্তি ফেরাতে সর্বদলীয় কমিটির গঠনের দাবিও জানিয়েছে কংগ্রেস। সবাইকে নিয়ে শান্তি কমিটি গঠন ও প্রশাসনকে সক্রিয় হতে আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এ নিয়ে প্রশাসনের উচ্চমহলে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে এএসএসসি’র চাকরিচ্যুতদের পাশে থাকার কথাও জানান তিনি। আন্দোলনকারীদের পানীয় ধরনাস্থলে পানীয় জল নেই, জল দিতে গেলে পুলিশ হেনস্থা করেছে বলেও অভিযোগ করে কংগ্রেস।