পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের ক্রমবর্দ্ধমান অস্থিরতা এবং তেহরান-ওয়াশিংটন সংঘাত চরমে পৌঁছানোয় বড়সড় পদক্ষেপ নিল ভারত সরকার। সোমবার ইরানে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিককে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা একটি সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে, বাণিজ্যিক বিমান বা অন্য যে কোনো উপলব্ধ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে ভারতীয়রা যেন অতিদ্রুত ইরান ত্যাগ করেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভারতীয় দূতাবাসের জারি করা নির্দেশিকায় শিক্ষার্থী, তীর্থযাত্রী এবং ব্যবসায়ীসহ সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। যারা এখনও সেখানে রয়েছেন, তাঁদের বিক্ষোভস্থল বা জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তার জন্য ভারতীয় দূতাবাস একাধিক হেল্পলাইন নম্বর এবং ইমেল প্রকাশ করেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় ভারতে থাকা আত্মীয়দেরও দূতাবাসের পোর্টালে গিয়ে তাঁদের পরিজনদের তথ্য নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।