পুবের কলম ওয়েব ডেস্ক: 'টার্গেট চব্বিশ' মাথায় রেখে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।শুক্রবার কেরালা মহিলা কংগ্রেসের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে মহিলাদের হয়ে মাইক ধরলেন ওয়েনাড়ের সাংসদ।
আরও পড়ুন:
এদিন রাহুল বলেন, আগামী দশ বছরের মধ্যে মুখ্যমন্ত্রীত্বের ৫০ শতাংশ দায়িত্ব মহিলাদের দেওয়া উচিত। দলের মধ্যেও মহিলাদের এগিয়ে রাখার কথা ভাবতে হবে।
তার মতে, কংগ্রেসে এমন অনেক মহিলা আছেন, যারা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য।আরও পড়ুন:
রাহুল বলেন, কংগ্রেসের কি কি লক্ষ হবে, এটা ভাবতে গিয়ে আমার মনে হয়েছিল, আগামী দশ বছরের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রীদের ৫০ শতাংশ মেয়েদের দখলে থাকবে, এমন একটা লক্ষ নির্ধারণ করা যেতে পারে।এখন আমাদের একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই। কিন্তু আমি জানি, দলে এমন অনেক মহিলা রয়েছেন, যারা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য।
আরও পড়ুন:
রাহুল বলেন, আমি মনে করি মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি গুনী। তাদের ধৈর্য পুরুষদের থেকে বেশি।পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি দূরদর্শী। মহিলারা পুরুষদের থেকে বেশি সংবেদশীল ও সহানুভূতিশীল।
আমরা চাই মহিলারা ক্ষমতা পাক।আরও পড়ুন:
এই প্রসঙ্গে আরএসএসকে কটাক্ষ করেন রাহুল গান্ধি। তিনি বলেন, আরএসএস কখনও চায় না, ক্ষমতার কেন্দ্রে মহিলারা থাক। ওদের সংগঠনের উচ্চপদে ওরা কখনই মহিলাদের বসাতে চায় না।
আরও পড়ুন:
রাহুলের মতে, আরএসএস ও কংগ্রেসের মধ্যে মূলগত পার্থক্য এটাই, যে রাজনীতিতে মহিলাদের প্রতিনিধিত্ব থাকুক এটা আরএসএস চায় না।মহিলা সংরক্ষণ বিল এনেও সেটা বাস্তবায়িত না করার জন্য এদিন বিজেপি শাসিত কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন রাহুল। তিনি বলেন, আমি জীবনেও এমন বিল দেখিনি, যেটা পাস হওয়ার দশ বছর পর বাস্তবায়িত করার কথা ভেবেছে কোনও সরকার।
আরও পড়ুন: