পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ু রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় গোপনে চলছে আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ, এমনই অনুমান গোয়েন্দাদের। শনিবার সকাল থেকে রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে জাতীয় তদন্তকারি সংস্থা। প্রশিক্ষণ শিবিরগুলির খোঁজেই তল্লাশি শুরু হয়েছে কোয়েম্বাটোর ও চেন্নাইয়ে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, দু’দিন আগে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আইএসআইএস-এর এক চক্রীকে। সেপ্টেম্বর মাসে চেন্নাই থেকে আইএসআইএস-এর ত্রিশূর মডেলের সদস্য সৈয়দ নাবীল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর থেকে কোনও ঝুঁকিই নিতে চাইছে না এনআইএ। তাই প্রশিক্ষণ শিবিরগুলিকে খুঁজে বের করা খুবই জরুরি বলে মনে করছে এনআইএ। অন্যদিকে, কোয়েম্বাটোর ও ম্যাঙ্গালুরু বিস্ফোরণের কয়েক মাস পর ওই হামলার দায় স্বীকার করে নিয়েছিল আইএস জঙ্গি সংগঠন। দক্ষিণ ভারতে আইএস জঙ্গির অস্তিত্ব রয়েছে বলেও উল্লেখ করা হয়।