পুবের কলম ওয়েব ডেস্ক: বলা হয় শহরে পাশের বাড়ির মানুষ মরে গেলেও খোঁজ রাখে না কেউ। পচে যাওয়ার গন্ধ তাদেরকে মনে করায় প্রতিবেশীর কথা। কর্ণাটকের চিত্রদূর্গা জেলার একটি ঘটনা যেন এই অমানবিকতাকেও ছাপিয়ে গেল। মরে, পচে, গলে, কঙ্কাল হয়ে যাওয়ার পরও প্রতিবেশী পরিবারের ৫ সদস্যের খোঁজ নিল না কেউ।
আরও পড়ুন:
ওই পরিবারের ৫ সদস্যই অসুখে ভুগছিল, সেকথা জানত আত্মীয়স্বজন, প্রতিবেশীরা। তবে তারা একলা থাকতে পছন্দ করত, অন্যদের সঙ্গে মিশতে পছন্দ করত না, একতাও সত্য। কিন্তু ৪ বছর ধরে তারা কোথায় গেলেন, এই নিয়ে কেউ মাথা ঘামায়নি।
আরও পড়ুন:
দু'মাস আগে মর্নিং ওয়াক করতে গিয়ে অনেকেই দেখেন বাড়ির মূল দরজা ভাঙা হয়েছে।
তখনও পুলিশকে কেউ কিছু জানায়নি। এরপর পুলিশ গিয়ে দেখে, একটি ঘরের বিছানায় দুটি কঙ্কাল ও মেঝেতে দুটি কঙ্কাল পড়ে রয়েছে। অন্য একটি ঘরে আরও একটি কঙ্কাল। ওই পরিবারের সঙ্গে সম্পর্কিত অনেকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পরিবারের ৫ জন সদস্যেরই কঙ্কাল সেগুলি। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দেহাবশেষ। কিভাবে তাদের মৃত্যু হল খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।