পুবের কলম ওয়েব ডেস্ক: ইসলামী শরীয়ত অনুযায়ী কোনও বিষয়ে আদেশ জারি করা হলে তাকে ফতোয়া বলা হয়ে থাকে। ফতোয়া নিয়েই মদিনার মসজিদে নববীতে একটি সিম্পোজিয়াম বা আলোচনাসভা অনুষ্ঠিত হবে। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ের প্রধান শেখ আবদুল রহমান আল সুদাইস এ কথা জানিয়েছেন। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিমের আগমন ঘটে।
তাদের সুযোগ-সুবিধা প্রদান ও নানা প্রশ্ন নিয়ে আলোচকরা আলোচনা করবেন।আরও পড়ুন:
আল-সুদাইস জানিয়েছেন, সউদি সরকার আরও ‘মডারেট’ ইসলামের বার্তা বিশ্বে ছড়িয়ে দিতে চায়। এই সিম্পোজিয়াম সেই উদ্দেশ্যেই আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সউদি আরবের বাদশাহ সালমান রাজকীয় ফরমান জারি করে এই আয়োজনে সবুজ সংকেত দিয়েছেন।
আরও পড়ুন:
সউদি আরবে ইতিমধ্যে বার-রেস্তোরাঁ, নাইটক্লাব, সিনেমাহল চালু হয়েছে। এরপরও তারা তাদের নরমপন্থী বার্তা আরও ছড়িয়ে দিতে চায় বিশ্বে। পরবর্তীতে তারা আর কী পদক্ষেপ নেবে, তা নিয়ে বিশ্বের মুসলিমদের কৌতূহল রয়েছে। এ পর্যন্ত মডারেট ইসলামের নামে তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।
এই সিম্পোজিয়ামে আবার কোনও বিতর্ক সৃষ্টি হয় কি না সেটাও দেখার বিষয়।আরও পড়ুন:
ইসলামী শরীয়তের যুগোপযোগী ব্যাখ্যা রয়েছে। সেটা পবিত্র কুরআন, মুহাম্মদ সা.-এর বাণী এবং প্রামাণ্য হাদিস মেনেই করা হয়ে থাকে। সাধারণ মানুষ যারা শরীয়তি বিষয়গুলি ভালোভাবে জানেন না, তারা নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না শরীয়তের আলোকে। এই ফতোয়া সিম্পোজিয়াম বহু প্রশ্নের জবাব দিতে পারে। আলোচনার মাধ্যমে খুলতে পারে সমস্যার জট। তাই সউদি সরকার এতে গুরুত্বারোপ করছে বেশি বেশি।
আরও পড়ুন: