পুবের কলম ওয়েবডেস্কঃ আযানের মধুর ধ্বনি শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক আমেরিকান খ্রিস্টান। অ্যান্থনি হকিংস থেকে তিনি এখন জিবরিল মুহাম্মদ। ইসলাম গ্রহণের পর তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছে মহান আল্লাহ্ স্বয়ং তাকে পথ দেখাচ্ছেন।’ জিবরিলের পথ অনুসরণ করে তাঁর ২২ বছর বয়সি মেয়েও ইসলাম গ্রহণ করেছেন। পশ্চিমা সংস্কৃতির বদলে বাবা-মেয়ে গ্রহণ করেছেন ইসলামি সংস্কৃতিকে।
মুসলিম হয়ে উপলব্ধি অনেকটাই পালটে গেছে জিবরিলের। তিনি বলেন, ‘আমরা আসলে সবাই মুসলিম হয়েই জন্ম নিই। তারপর আমাদের আচরণ আমাদের বিভাজিত করে দেয়।’ কীভাবে ইসলামের প্রতি ভালোবাসা জন্মাল তাঁর? তিনি বলেন, ‘তখন আযান হচ্ছিল আমেরিকার একটি মসজিদে। আমার কাছে মনে হচ্ছিল আমি একটি মনোমু?কর ধ্বনি শুনলাম। আমি ভাবছি, এত সুন্দর কীসের শব্দ। আমি খেয়াল করলাম, আশপাশের পরিবেশ অনেক শান্ত। পাখিরা গোল করে আকাশে উড়ছে। আশপাশের সব মানুষ এগিয়ে যাচ্ছে। আমিও এগিয়ে গেলাম মসজিদের দিকে। গিয়ে মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলাম, তিনি গান গাইছেন কেন? একজন মুসল্লি জবাব দিলেন, তিনি আযান দিচ্ছেন, নামাযের জন্য সবাইকে ডাকছেন।’ এরপরই তার ইসলাম সম্পর্কে আগ্রহ জন্মায় এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে ঠিক করেন। অ্যান্থনি থেকে জিবরিল মুহাম্মদ হওয়া পর এখন তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায আদায় করেন এবং পবিত্র কুরআন তেলাওয়াত করেন। মুহাম্মদের কথায়, ‘ইসলাম গ্রহণ করার পর আমার অনুভুতি হল, আমি যেন এক টুকরো শান্তির সন্ধান পেলাম। আমার অনুভূতি হচ্ছে, আল্লাহ্ নিজে যেন আমাকে পথ দেখাচ্ছেন।’আযানের মধুর ধ্বনি শুনে ইসলাম গ্রহণ মার্কিনির
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ মে ২০২২, ১৫:২০
আরও খবর
সুপ্রিম কোর্টে পিছোল মমতার মামলার শুনানি, দুপুরের পর শুনানির সম্ভাবনা
শুনানি পর্বে হয়রানির অভিযোগে উত্তাল সন্দেশখালি, ভাঙচুর বিডিও অফিস
মায়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলার শুনানি শুরু
মহারাষ্ট্রে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ, আজানের জন্য বিশেষ মোবাইল অ্যাপ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর