পুবের কলম, ওয়েবডেস্কঃ সউদি আরবের এক মহিলা একসঙ্গে পাঁচ জোড়া যমজ সন্তান অর্থাৎ ১০ শিশু প্রসব করেছেন। ১২ জানুয়ারি রাজধানী রিয়াধের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়। এখন ওই মহিলার সব সন্তান সুস্থ আছে বলে জানা গিয়েছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই মহিলা সন্তানদের জন্ম দেন।
তবে ১০ শিশুর একসঙ্গে জন্ম ও তাদের বাঁচিয়ে রাখার ক্রেডিট প্রথমত আল্লাহ্ ও তারপর চিকিৎসকদের দিচ্ছেন সকলে। সউদি আরবের প্রতিরক্ষামন্ত্রক ট্যুইটারে এ খবর শেয়ার করেছে।আরও পড়ুন:
তবে সেই অ্যাকাউন্টে বা সউদির গণমাধ্যমে নবজাতকদের কোনও ছবি প্রকাশ করা হয়নি। এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন– আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। রিয়াধের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতাল ১৯৮০ সালে যাত্রা শুরু হয়। দেশটির অন্যতম বড় ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন হাসপাতাল এটি।
আরও পড়ুন: